অরক্ষিত ড্রামা সার্কেল ও চিন্তাগুলো

অরক্ষিত ড্রামা সার্কেল ও চিন্তাগুলো
কবিতা ▸ ইসহাক ফারুকী

অরক্ষিত ড্রামা সার্কেল ও চিন্তাগুলো

অরক্ষিত ড্রামা সার্কেল ও চিন্তাগুলো

বড় ড্রাম কিনতে চাই,
যেখানে আমার চিন্তাগুলো দুধে ভিজিয়ে রাখবো।
কচুরিপানা উপরে দেবো গহীন অন্ধকার করে।
যেনো চিন্তাগুলোর গায়ে কোন জং না ধরে।
দূর থেকে গাড়ির হরণ ভেসে আসছে।
আমি চিন্তা করতে চাইছি না।
একটা প্রজাপতি এসে শার্টের কলারে বসলো।
কেন? জানি না।
মরা নদীতে চর জেগেছে।
উদবাস্তু ভায়োলিন পড়ে আছে অবহেলায়।
প্রচন্ড রোদে পুড়ে যাচ্ছে মেঘ।
মানসিকভাবে বিকলাঙ্গ গাছে চড়া মেয়েটি।
লাঠি উঁচিয়ে তাকে উস্কাচ্ছে জোয়ানেরা।
বিড়ালের পশম ছাড়াচ্ছে সারমেয়।
চিৎকারে প্রকম্পিত অষ্টতাল।
স্কলারশিপ ছিড়েখুঁড়ে শেষ।
নাইলনের ব্যাগ কাঁধে এগিয়ে যাচ্ছে জীবন,
পিছু নিয়েছে আবালবৃদ্ধবনিতা।
আর আমার-
ভাববার অবকাশ নেই।
যা হয় হোক।
চিন্তাগুলো সুরক্ষিত; এই অরক্ষিত ড্রামা সার্কেলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *