ঘুম পাচ্ছে,
কিন্তু ঘুম আসে না—
চোখ দুটো ক্লান্ত,
মনটা আরও বেশি।
মনে হয় কেউ যদি
চুপচাপ পাশে বসে
মাথায় হাত বুলিয়ে দিতো,
সব অভিমান বুঝে নিতো
কিছু না বলেই।
তোমার নামটা
বারবার মনে আসে,
যেন নাম নয়—
একটা অজানা শান্তি।
অথচ তুমি জানো না
এই রাতগুলো কতটা
আমাকে একা করে দেয়।
আমি অভিমান করি,
কিন্তু রাগ করতে পারি না।
ভালোবাসি বলেই বোধহয়
চুপ করে সহ্য করি
না-পাওয়ার ব্যথা।
ঘুমটা আসে না,
কারণ মন এখনো
তোমার স্পর্শ খুঁজে ফেরে—
একটু আদর,
একটু মাথায় হাত,
আর একটা নিশ্চুপ ভালোবাসা।
