মনে নেই, আমার কিচ্ছু মনে নেই।
সেদিনের কথা-
মনে না থাকার দুঃখ নেই, জানি আবার হবে।
আমি আবার সব ভুলে যাব, নতুন করে পাওয়ার আশায়।
বৃষ্টি, আলো, ঝোড়ো হাওয়া সবই মনে আছে। কিন্তু সেই জন্ম চিহ্ন- তার কথাটি মনে নেই।
বাকা চোখে তাকিয়ে থাকা রেশমি কোমল পাহাড় জোড়া কেমন আছে তাও মনে নেই।
খামখেয়ালী মেঘগুলি সব কেমন করে ছুঁয়ে ছিল, মনে নেই। কিচ্ছু মনে নেই।
গহীন অরন্য, সবুজ মাঠ কেমন আছে, মনে নেই।
মনে না থাকার এই অসুখে আমার কোন দুঃখ নেই।
জানি আমি, আবার হবে- সব কিছুই হবে।
আবার ভুলবো, ভুলে যাবো-
নতুন করে পাওয়ার আশায়।
