এক চিলতে অভিমান

এই পৃথিবীতে কোনো সম্পর্কই
যোগাযোগ ছাড়া টিকে থাকে না,
নীরবতার দেয়াল যতই শক্ত হোক
ভেতরে ভেতরে ভেঙে যায় বন্ধনের ইট-পাথর।
শুরু হয় ভুল বোঝাবুঝি,
এক চিলতে অভিমান জমে ওঠে পাহাড় হয়ে,
অল্প ক’টা না বলা কথা
হৃদয়ের ভেতরে আগুন
জ্বালিয়ে রাখে বছরের পর বছর।
জ্বালিয়ে রাখে বছরের পর বছর।