স্পন্দনের মানচিত্র

স্পন্দনের মানচিত্র
কবিতা ▸ কান্তা আলম

স্পন্দনের মানচিত্র

স্পন্দনের মানচিত্র

মনে হয় কেউ হৃদয়টাকে
মুচড়ে দিচ্ছে ভাঁজে ভাঁজে,
কুঁচকে যাচ্ছে স্পন্দনের মানচিত্র,
নীরব ব্যথার কাজে।

এত হিসেব,
সম্পর্কের ময়নাতদন্ত
চলছে চুপেচাপে
রক্তচাপ মাপে যুক্তি,
আবেগ পড়ে থাকে ধুলোচাপে।