চাঁদকন্যা

চাঁদকন্যা
কবিতা ▸ এইচ এ নীল

চাঁদকন্যা

চাঁদকন্যা

চাঁদের মতো মুখটি তোমার
রেশমী কালো চুল,
তারই মাঝে আলতো ছোঁয়ায়
গুজেছ যে কাঠগোলাপ ফুল।

সেই চাঁদের মাঝে মিষ্টি হাসি
চিরল দাঁতে মুক্তো ঝরে,
মোনালিসার হাসিকেও হার মানায়; চাঁদকন্যা তুমি অপরূপা!
চাঁদের দিকে তাকালে কেবল –
তোমায় মনে পড়ে।
সেই চাঁদের মাঝে মিষ্টি হাসি,
চিরল দাঁত মুক্তো ঝরে।

চোখে তোমার হাতছানি দেয়,
ঐ সুদূর সীমানায়…
ঐ চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে
এই মন হারিয়ে যায়,
কোনো এক নীল দিগন্তের সামিয়ানায়।

তোমার ওই চোখের মায়ায়,
আমি হয়েছি পথহারা,
কাঠগোলাপের সুবাসে আজ,
মনটা দিশেহারা।

জোছনা রাতে একলা বসে,
ভাবি তোমার কথা,
তুমি কি জানো,
তোমার জন্য কত জমা ব্যথা?

একবার যদি বলো তুমি,
“ভালোবাসো আমায়”,
এই জীবনটা সঁপে দেবো শুধুই তোমায়।