শরৎ

শরৎ
কবিতা ▸ রিমা আহমেদ

শরৎ

শরৎ

শোভা সুন্দরে চকিত
কাড়ে ঐ শরৎ, আর
ব্যাকুল রাখে দু- নয়ন,

তখন, বৈষম্য থাকে কি
আর বন্ধু—?
সহসা মিলেনি দেখা সেই
শুভ্রতার —যেথায় চলে
শারদীয় উৎসব।
জুঁই চামেলির গন্ধ সুধায়

উচ্ছলা ঘ্রাণেন্দ্রিয়— টান টান
অনুভবে সৌহার্দ্যের আহবান,

আমি যারে গ্রহি অঞ্জলি
ভরে, সেই সজ্জন এলো
শেষ প্রহেলিকায়,

যেখানে নিমগ্ন তনু মন,
শরতের কাশ-বনে
প্রফুল্লতা আনে নয়নে
নয়ন রাখিতে।