শরৎ সন্ধ্যা

প্রিয় শরৎ,
কাশফুলে যে দোলা লেগেছে হাওয়ার তার খবর কি জানো। আমি উদাসী হাওয়া চেয়ে আছি যেন বহুকাল হয়নি বয়ে চলা।আকাশে মাঝে মাঝে কিসের যেন ঝিলিক হয়ত বৃষ্টি নামবে। দূরের কাশবন সত্যি কি সুন্দর হয় যদি মনে বিষাদ জমা হয়?আমি যেন হারিয়ে আছি আমারই অরণ্যে। শরৎ তোমাকে বলার অনেক কথা নেই আজ তবু যেন এই সন্ধ্যার মন্থর হাওয়া আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমার কেমন যেন এক অস্থিরতা হৃদয় জুড়ে বাসা বেঁধেছে।কাকে বলি বলোতো আমার কেউ নেই। আজ এই অকথ্য কথাগুলো বলতে ইচ্ছে করছে, কত কি ইচ্ছে করে না?হয়ত মন এমনি কিংবা আমিই এমন কোথাও মন বসাতে পারি না।আমার ছটফটে হৃদয় কোথায় গিয়ে শান্ত হবে বলতে পারো!
নীলাদ্রি