শরৎ এর আগমন

শরৎ এর আগমন
কবিতা ▸ রুমী

শরৎ এর আগমন

শরৎ এর আগমন

বালুচরে স্নিগ্ধতার আলোড়ন সৃষ্টিকারী
শরতের আগমনে উদ্ভাসিত মন প্রাণ!
অসীম আকাশে নীলের স্বচ্ছতা
শিউলি ফুলে লেগেছে অভিনবতা।
কাশফুলের মেলায় মাগো তোমার উষ্ণতা
স্পর্শে তোমার মধুরতম আকুলতা।
সুন্দর সকালের সোনালী আলোয়
পাখিদের কোলাহলে মুখরিত
অভিলাষের তৃপ্তিকর চাহিদায়
শুভ্র কাশফুলের শয্যায় শায়িত
প্রকৃতির সৌন্দর্য্যে ভরপুর মধুর সংগীতে,
শরতের আগমন জানান দেয়
লুকোচুরি মেঘের ঘনঘটায়
স্বপ্নের কত আলাপন,
কত না সুন্দর মুহূর্তের
প্রগাঢ় ভালোবাসা!

নদীর তীরে আচ্ছন্ন
বিমুগ্ধ প্রাণের মেলায়
সুন্দর কাশফুলের কোমল
শুভ্রতায় সাজানো অভিসারে,
বাতাসের স্পর্শে মধুরতম আচ্ছন্নতায়
যেন অপেক্ষারত বিমুগ্ধ আঁখিতে
প্রেমের সুন্দরতায়
মাগো তোমার মায়াময় মুখের
উষ্ণতার পরশ পেতে আকুল মন প্রাণ!

সারি সারি কাশফুলের মালা গেঁথেছে প্রকৃতির
সৌন্দর্য্য…..
ছুঁয়ে যাচ্ছে শুভ্রতায় সাজানো
অভিনব আলোকিত অস্ফুট শব্দের
আভিধানিক অর্থময় কিছু মুহূর্ত!
মাগো তোমারই চরণে অঞ্জলীর পরিপূর্ণতা!
মন রাঙানোর তরঙ্গে তরঙ্গে
আগমনীর সুখের মূর্ছনায় মুখরিত ভাবাবেগ…..
হৃদয়ে বপন করি শরৎএর ঘ্রাণের মুগ্ধতায়
আগমনীর অভিলাষের তৃপ্তিকর চাহিদায়
অনন্য অনুভবের স্নিগ্ধতা!!