সুত্রপাত

সুত্রপাত
কবিতা ▸ মোঃ সেলিম রেজা

সুত্রপাত

সুত্রপাত

সমুদ্রের নাভি চিরে
তুলে এনেছি আমি
একটি পান্না সবুজ সুখ,
আমার মনের পরীক্ষাগারে
করেছি আণবিক বিভাজন।
অতঃপর হৃদয়ের রক্তকে
জৈবিক বিক্রিয়ায় গড়া
সাদা সোনা দিয়ে তৈরি করেছি,
একটি মাত্র অঙ্গুরীয়।
এর নাম, তুমি কি বলতে পারো?
আমি তো এনেছি
আগুনের গর্ভ খুঁড়ে
একটি রক্ত প্রবাল সুখ।
বর্ষার জল ঢেলে
অবিরাম করেছি শোধন।

অতঃপর চোখের তারার উজ্জ্বলতায়
শুদ্ধ করে গড়ে নিয়েছি
একটি নিজস্ব নাকফুল।
তুমিই বলো,
———–কি আমার পরিচয়?

তোমার কি মনে আছে,
নিজের মালিকানায়
আদিগন্ত গর্বের দ্বীপ কোথায়?
তুমি কি ভুলে গেছো
কেন আমি প্রতিরাতে নির্বাসিত?

মনে পড়ে, হলুদ মাখা
সেই প্রথম প্রভাত?
সেই প্রথম আমাদের
আতর চন্দন মেখে মেঘে ওড়া?

মনে পড়ে,
ভোরের প্রথম আলোয়
————ভালোবাসা দ্রুত নিঃশ্বাস?

জানি মনে পড়ে না, না?
এখনো আমার দুচোখে,
তোমার বুকের উন্মাতাল ঝড়,
আর আমার চোখে জলোচ্ছ্বাস!!

অমূল্য এ পৃথিবীতে,
চোখের জলোচ্ছ্বাসের মূল্য
আজ আর আশা করি না।।

কিপ্যাডঃ বোহেমিয়ান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *