কালপুরুষ

কালপুরুষ
কবিতা ▸ মোঃ সেলিম রেজা

কালপুরুষ

কালপুরুষ

ব্রহ্মচারীর কোন সাধ নেই।

নেই আকাঙ্ক্ষার মহীরুহ

বা কামনার জ্যোৎস্না বিলাস,

নেই প্রিয় কোন চকলেট,

নেই গ্যাসের ব্যথা বা ব্যথার উপশম;

আছে শুধু নির্বিকার নীরবতা।

চোখ মেলে তাকালেই

তো সব দেখা যায় না।

দৃশ্যেরও দৃশ্যপট থাকে,

ভাবনারও থাকে ভূমিকা।

ব্রহ্মচারীর কোন সাধ নেই।

নেই স্বপ্নের বেসাতী

বা স্বপ্নভঙ্গের বেদনা বিদ্ধ রাত।

মস্তিষ্কের হাজার টেরা-বাইটের স্টোরেজ

তখন যেন বন্ধ প্রকোষ্ঠ।

শুধু একটা ঘরে দীপ্তির আভাস,

টিম টিম করে জ্বলছে যেন প্রদীপটা

মাঝে মাঝে দোদুল্যমান দীপ্ত শিখার

বেঁকে যাওয়া দৃশ্যও যেন গাণিতিক,

অদৃশ্য কোন মাদকে বুদ হয়ে থাকা।

পৃথিবীটাই তো মোহময়,

মায়া ত্যাগ করাই সিদ্ধি।

যেন গহীন নীহারিকার পথ ধরে

নিঃসঙ্গ আকাশে ঝুলে থাকা

………………….কালপুরুষ।।

কীপ্যাডেঃ বোহেমিয়ান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *