স্মৃতি অমলীন 🌿

কাশবন সাদা মন ভিজে সারাক্ষন
কার মায়া ফেলে ছায়া তৃষিত এ মন!
কেন তবে কাছে আসা দূরে যদি যাবে
কেন তবে ভালোবাসা যদি বা হারাবে!
দিন যায় মাস যায় স্মৃতি অমলীন
ছুঁয়ে থাকা আঙ্গুলেরা কেন যে বিলীন!
হিজলের মালা সব ভেসে গেছে জলে
থেকে যাওয়া স্মৃতিগুলো ভুলি কোন ছলে!