অব্যক্ত আর্তনাদ

অব্যক্ত আর্তনাদ
কবিতা ▸ রিজওয়ান কারিম

অব্যক্ত আর্তনাদ

অব্যক্ত আর্তনাদ
একবার যদি ফিরে তাকাতে
দেখতে, আমার চোখের নীরবতায়
ঝড় লুকানো ছিল,
আর ভেতরের প্রতিটি নীরব ক্ষত
চিৎকার করছিল তোমার জন্য।
একবার যদি ফিরে তাকাতে,
তাহলেই বুঝতে
আমি শুধু আঘাত পাইনি,
পুরোটাই ভেঙে গিয়েছি।