বছর ঘুরে যখন এই দিনটা কাছে আসতে থাকে তখন মনটা খুব অস্থির হতে থাকে। খুব স্বপ্ন দেখি এই দিনটা আমার হাতে হাত রেখে শুরু করবে তুমি। তোমাকে দুই বাহুর আলিঙ্গনে রেখে সারা শরীর আদরে ভরিয়ে তোমার এই দিনটা শুরু করতে চেয়ে আমার এতগুলো শীত কেটেছে। কিন্তু একটা শীতেও এই দিনটিতে আমি তোমার হাতে হাত রেখে আমি বলতে পারিনি আমার ভালোবাসার কথা। তবুও আশায় আছি হয়ত এমন একটা দিন আসবে যেদিন তোমাকে স্পর্শ করে তোমার কোলে মাথা রেখে এই দিনটা শুরু করবো। তোমার সঙ্গে এই দিনটার প্রতিটা মুহূর্তও তোমার হয়ে তোমাকে ভালোবেসে তোমাকে আবেগে ভাসিয়ে কাটাবো। শুভ জন্মদিন তোমাকে!
এক একটা দিন যাচ্ছে আর একটু একটু করে তোমাকে পাওয়ার যন্ত্রণা বাড়ছে। ক্রমে ক্রমে তোমার মাঝে আমি বিলীন হয়ে যাচ্ছি। এতটা অসহায় হয়ে আমি এর আগে কখনো জীবন কাটাইনি। যত বেশী তোমার মাঝে বিলীন হচ্ছি তত বেশী আমি তোমাকে হারাচ্ছি।
হারানোর ভয়ে এতটাই কুকড়ে থাকি যে নিজের প্রতি নিজের আস্থা প্রতিদিন খুব ধীরে ধীরে কমছে। এতটাই দ্রুত গতিতে কমছে যে সেটা এখন শুন্যের কোথায় এসে দাড়িয়েছি।
শুন্য থেকে যে আবার শুরু করতে হয় সেটা আমি খুব জানি। কিন্তু জানলে কি হবে! সেই শুরু করার যে সাহস বা মনের জোড় নিজের মধ্যে থাকতে হয় সেটা যে আমি পাচ্ছি না মহারাণী!
হ্যা, মহারাণী ই তো তুমি আমার। আর আমি তোমার……কি? আমি তোমার কি?
কি করে কি করবো আর কি হতে কি হবে এই ভাবনায় কেটে যাচ্ছে আমার সময়গুলো। এবং এত দ্রুত কাটছে যে কোন প্রলোভনেই ওটাকে আটকে রাখা যাচ্ছে না।
প্রলোভন, কিসের প্রলোভনে কোন টানে এই জীবনে আর কারো হতে পারলাম না বলতে পারবে আমাকে! আমি কি সত্যি সত্যিই পাগল? পাগল না হলে মানুষ এমন করতে পারে?
সে আমি পাগল হই আর যা ই হই আমি আমার এই জীবনে তোমাকে ভালবেসেছি। তোমাকে ছাড়া আর কাউকে কখন আমি ভালোবাসি নাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই নাই। আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো ভোগ করি নাই।
আচ্ছা ভোগ ব্যাপারটা কি বলতে পারো? শুধুই…নাকি ভালোবাসা, আবেগ, আদর, সোহাগ সব কিছুর মিশ্রন ভোগ। কি জানি আমার কাছে ভোগের সংজ্ঞা যেটা, সেটা হয়ত অন্যদের সাথে মিলবে না। আমি ভোগের নতুন সংজ্ঞা আবিষ্কার করলাম দেখি।
তোমাকে যেদিন নতুন করে আবিষ্কার করলাম, সেদিন থেকে নিজের মাঝে কি যে এক অপরাধবোধ ঘিরে থাকে আমাকে সেটা আমি তোমাকে কখনই বলে বুঝাতে পারবো না। কেন আমি তোমার অপেক্ষায় থাকলাম না। কেন পারলাম না? তবে কি আমারটা ভালোবাসা নয়? আমারটা তাহলে কি?
কি কি করতে করতে একটা জীবন কেটে গেলো- ভালোবাসাহীন, বন্ধুহীন, আবেগহীন। কি বিপুল ভালোবাসা বুকের মাঝে নিয়ে এই পৃথিবীতে কি নির্মম ভাবে পরাজিত হয়ে একটা জীবন কাটিয়ে দিলাম।
পরাজিত হওয়াটা এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। কখনো সময়ের কাছে, কখনো সমাজের কাছে, কখনো প্রতিদ্বন্দ্বীর কাছে, কখনো আবেগের কাছে আবার কখনো…থাক, এটা আর বললাম না।
বলব না যখন তখন অন্য কথা বলি।
কতদিন কতরাত কাটিয়েছি তোমাকে ছাড়া কখনো হিসেব করেছো্? যদি একটা সহজ হিসাব করি পঁচিশ বছরকে সামনে রেখে তাহলে ক্যালকুলেটর বলছে সেটা নয় হাজার একশত পঁচিশ দিন। দেখতো- হিসেব টা একটু দীর্ঘ হয়ে গেলো না? আমার জন্য তো একটু দীর্ঘই।
কত দীর্ঘ হয় আমাদের জীবন বলতো? আমার কাছে মনে হয় আমার জীবন টা আমার স্বপ্নের মত দীর্ঘ। যতদিন স্বপ্ন দেখতে পারবো ততদিন বেচে থাকবো। যেদিন স্বপ্ন দেখতে পারবো না সেদিন মরে যাবো।
তোমার হাতে হাত রেখে মরবো এটাই আমার একমাত্র স্বপ্ন এখন। এই স্বপ্নটা যেদিন সত্যি হবে সেদিন আবার নতুন স্বপ্ন দেখবো। সেই স্বপ্নটা ও যে তোমাকে ঘিরেই থাকবে সেটা কি তুমি জানো এখন?
এই যে এখন আমি তোমাকে তীব্রভাবে অনুভব করছি সেটা কি তুমি অনুভব করছ? আসলে এখন আর তখন বলে কোন কথা না, আমি তোমাকে সব সময় এই একই ভাবে অনুভব করে যাচ্ছি। তুমি কতটুকু আমাকে ভাবো বা অনুভব করো সেটা জানি না তবে সেটা যদি আমার পর্যায়ের হত তাহলে আমাদের মিলন টা হয়ত সম্ভব হত।
একটা গান আছে না!…মিলন হবে কতদিনে…আমার মনের মানুষের…………কবে হবে?
হবে কি হবে না সেটা তো আমি জানি না তবে আমি খুব চাই যে তুমি আমার হও। আমার হয়ে আমার কাছে, আমার পাশে বাকি জীবনটা কাটিয়ে দাও। আর একটা মুহূর্তও অপচয় না করে। এই যে এত অজস্র অমুল্য সময় আমার অপচয় হল আরও কত শত মুহূর্তও আমার জীবন থেকে চলে যাবে তুমি বিহীন ভাবতে ভাবতেই আমার অমুল্য সময় কেটে যাচ্ছে।
জীবনের নাকি কোন মুল্য নেই। “অমুল্য”। তো এই অমুল্য জীবন টা আমি শুধু তোমার জন্য অমুল্যেই দিলাম। তো তুমি এই অমুল্য বেহিসেবি জীবন টা না হয় অমুল্যেই নিলে।
বেহিসেবি এই জীবনে কখন কিভাবে তোমাকে অমুল্যে দিয়েছি সেটা এখন আর মনে নেই। মনে করতেও চাই না। শুধু জানি এই জীবনের এখন কিছুই আর আমি নিয়ন্ত্রণ করতে পারি না। সব কিছু এলোমেলো করে কেমন নিশ্চিন্তে জীবন কাটাচ্ছি। কোন সম্ভবনা নেই, কোন আকাঙ্ক্ষা নেই।
আকাঙ্ক্ষা বড্ড বেড়ে যাচ্ছে রোজ! আকাঙ্ক্ষার ছোট গাছটি এখন বাড়তে বাড়তে বিরাত মহীরুহে পরিনত হয়েছে। এতটাই বিরাট যে তার নাগাল আমি হারিয়ে ফেলছি। কিছুতেই তার নাগাল আমি পাচ্ছি না।
নাগাল কি আমি কোন কিছুর ই পাই? না রে মেঘ, নাগাল আমি পাই না। কি করে পাবো বল। নাম দিয়েছি মেঘ তো তার নাগাল আমি পাবো কি করে? মেঘ কে তো শুধু দেখা যায়। আর কিছুই না… না স্পর্শ, না অনুভব…। কিছুই না।
কিছু কিছু ব্যাপার থেকেই যায় জীবনে যা সারাজীবনই অমীমাংসিত রয়ে যায়। থাক আমার জীবনের “তুমি” অধ্যায় টা অমীমাংসিতই। এই অমীমাংসিত রহস্যের সমাধান না হয় না ই হ
