ফানাহ্

শোনো
এ টান দুঃখ নয়,
এ তো রূহের দাওয়াত;
তোমার নামই প্রতিটি নিঃশ্বাসে
ধ্বনি হয়ে বাজে।
তুমি ছাড়তে চাইলে হাত,
আমার রূহই টেনে আনে তোমাকে,
যেন পর্দার আড়াল ভেদ করা
আলোর গোপন সুতো।
তাই কেটে ফেলো না এই টান
এ টানই ফানাহ্,
যেখানে আমি বিলীন হই,
আর তুমি হয়ে ওঠো অনন্ত।