আজ এক ভিখেরির গল্প বলব। কোন এক সময়ে কোন এক দেশে এক ভিখেরি জন্মেছিল। যে নিজেকে রাজা মনে করত। তার চালচলন হাভ ভাব সব রাজার মত। সবাই তাকে রাজা বলেই ভাবতো। এক সময় সে মনে মনে এক মহারানির প্রেমেও পড়ল বয়সের প্রয়োজনে। সবাই জানত রাজা প্রেমে পড়েছে তার রাজত্বের সবাই তো জানতোই এমনকি যারা রাজার প্রতিপক্ষ তারাও জানত। কিন্তু কি এক বিচিত্র কারনে রাজা তার স্বপ্নের রানীকে বলল না তার ভালোবাসার কথা। তারপর অন্য সব গল্পের মতই রাজার জীবন চলতে থাকল জীবনের নিয়মে। অনেকে রানী হতে চাইল কিন্তু রাজা আর কাউকেই রানী তো অনেক দুরের কথা কাউকে দাসি ও করতে পারেনি। আর ওদিকে রানীর যে খুব বেশী সেই ভিখেরির কথা মনে ছিল সেটা ও সেই ভিখেরির জানা ছিল না। আর জানার ও কোন উপায় ছিল না। বহু বছর পরে আচমকা একদিন সেই যে স্বপ্নের মহারাণী সত্যি সত্যি মহারাণী বেসে রাজা রুপী ভিখেরির জীবনে এল। তারপর একসময় রাজার ভুলে রাজার অপরাধে যে আসলে কখনোই রাজা ছিল না সে ছিল ভিখেরি আর ছিল কাপুরুষ টাকে ছেড়ে মহারাণী তার জীবনে ফিরে গেলো। সেইদিন সেই ভিখেরি পন করল আর কখনো সে আর কিছু লিখবে না।
এই লেখাটি হবে রাজা রুপী ভিখেরির জীবনে তার মহারানির জন্য শেষ লেখা…
ভিখেরি তার মহারাণী কে সারাজীবন ভালোবেসে যাবে।
