সেই দিনটি ছিল কুয়াশায় জড়ানো
আশ্বিনের ধুলোর ভেতর,
দেবীর চোখে ছিল না আর আ*গুন
শুধু বিসর্জনের নীরবতা।
পূজারী দাঁড়িয়ে ছিল!
শঙ্খ আর উলুধ্বনির পেছনে
চাপা পড়ে যাচ্ছিল কিছু শব্দ,
যেমন হারিয়ে যায় কথার গভীরে
সম্পর্কের শেষ দৃশ্য।
গঙ্গার জল ছুঁয়ে দেবীর মুখে
চিরকালের জন্য যেন থেমে গেল
আশ্রয়ের সমস্ত প্রতিশ্রুতি।
হাত ছেড়ে দিলেন পূজারী,
নীরব জলে মিলিয়ে গেল
এক আরাধ্য সংসার।
তখন দিনটি ছিল ধূসর,
কোনো রোদের ছিল না ওম,
শুধু বুকের ভিতর জমে থাকা
একটি মৌসুমি বিষাদ,
যা ফিরে আসে প্রতি বিসর্জনে,
প্রতিটা নিঃসঙ্গ পূজায়।
