কষ্ট নেবো না, কষ্ট
তরল কষ্ট, জমাট কষ্ট,
সামাজিক বা মানসিক কষ্ট,
কখনো কষ্ট নেবো না।
কবিতা আঁকবো,
আধঁরে ভেসে যাবো,
তবুও কষ্টের সাথে সহাবস্থান
মস্তিষ্ক বরফ করে দেয়,
পৃথিবীর নতুন কোন
সুখের প্রত্যাশা করিনা।
বেদনার রঙ সাদা বা রঙ্গিন
কিছুই যায় আসে না আর,
হাসি আর সুখের পরিধি,
পরিমিত সুসময়ের কৃষ্ণ গহ্বরে
চুষে নেয় নিয়ত।
অসুখের কোন প্রায়শ্চিত্ত নেই
নেই ভালবাসায় কোন পাপ,
তবুও ভেসে যাবার জন্য
একাকীত্বই যথেষ্ট যেন হয়।।
