অনেকদিন আগের কথা। যখন আমি ক্লাস টু তে পড়তাম। একদিন স্কুল শেষ করে আমি বাসায় যাচ্ছিলাম। তখন রাস্তার পাশে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা পেয়েছিলাম। বাচ্চাটা অনেক ছোট ছিল, হাঁটতে পারত না। মনে হয় সাত দিন হয়েছে ওর বয়স। আমি তখন বাচ্চাটাকে কোলে নিলাম। মিউ মিউ করছিল। আমি ওকে বাসায় নিয়ে গেলাম। বাসায় গিয়ে আমি ওকে এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম,যেনো মা দেখতে না পারে।
কিন্তু, মা বিড়ালের বাচ্চাটিকে দেখে ফেললো। আমার মা দেখেই চিৎকার করে উঠলো ভয়ে। বলে রাখা ভালো, মা বিড়াল,তেলাপোকা, পিঁপড়া সব ভয় পায়। তারপর আমাকে ডাক দিল,” রাফি,,, রাফি,, এদিকে এসো।”
আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মা বলল,” এটা কি এনেছো?” আমি বললাম,” মা আমি এই বিড়ালটিকে আমি রাস্তায় পেয়েছি।”
মা রেগে আমাকে বলল,” এখানে এটা কেন এনেছো?”
তারপর আমাকে অনেক বকা দিল। বকা দেওয়ার পর বিড়ালটিকে বাইরে রেখে আসলো। আমার খুব মন খারাপ হোলো।
৫ দিন পরের কথা আমি স্কুলে যাচ্ছিলাম, তখন ওই বিড়ালের বাচ্চাটি আমার পায়ের জুতার উপর উঠে মিউ মিউ করছিল। তখন আমি আমার স্কুলে যে নিয়ে যায় তাকে বললাম, ” লিজা, তুমি এটা বাসায় নিয়ে যাও।”
সে বাসায় নিয়ে গেল। আমি স্কুলে গেলাম। ঐদিন আমি বাসায় আসলাম, তখন মা আমাকে দেখে বলল,” তুমি আবার ওই বিড়ালের বাচ্চাটি এনেছো? “
তখন আমি মা কে অনেক বুঝিয়ে শুনিয়ে বিড়ালটিকে বাসায় রাখলাম। তারপর বিড়ালটির নাম রাখলাম মিলি। ও আস্তে আস্তে বড় হল।
তারপর আমার সাথে একবার খেলতে বেরোলো। ও খেলতে খেলতে হারিয়ে গেল। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মিলিকে খুব মিস করি।
