যদি এ সাধনে পাই তোমারে
কর্ম বাসনা ফেলিয়া তব
ধ্যান মগ্নে সাধিব আশিকজনারে।
আকুল বাসনায় জপিবো তোমায়
যদি ললাটে মিলে দেখা
জন্ম সফলও হইবে তব
কুশল বিনিময় করিবো হে শখা
তুমিও খুঁজিবে ধ্যান মগ্ন বিচরনে
শব্দচ্চারন করে সাধিবে আমায় সঙ্গপনে
এমনও সাধনে সাধিবো তোমায়
প্রেয়সী বলিয়া জপিবে ক্ষনে ক্ষনে,,,,
