দুঃখ আমার চোখের কালি,
নির্ঘুম রাত, অপার্থিব আনন্দ,
ছলনার খেলাঘর।
দুঃখ আমার তোমাকে ভালোবাসার রোদেলা দুপুর, বিরক্তি জাগানো সন্ধ্যা।
দুঃখ আমার সবুজ ঘাস,
দাত বের করা পুরোনো দালান।
দুরন্ত কিশোরীর খামখেয়ালীপনা।
দুঃখ আমার অস্থি-চর্মসার অবাধ্য টোকাই,
মাটির সোঁদা গন্ধ আর-
পিচঢালা রাজপথ।
দুঃখ আমার তোমাকে না পাওয়া,
তোমাকে হারানো আর-
তোমাকে চিন্তা করা।
দুঃখ এখন আমার জীবন
আমার চেতনা।
দুঃখই এখন “আমার তুমি”
