তোমাকে নিয়ে একবেলা গোধুলী মাখানো বিকেলে
পথ চলা হলো না,
তোমাকে নিয়ে সুন্দর শিশির ভেজা সকালে
পাখির কোলাহল শোনা হলো না।
তোমার সাথে রোদেলা দুপুরে একটা অবসরক্ষন
পাওয়া হলো না।
এই একটা তুমির অভাবে সন্ধ্যার
হিমেল হাওয়া, সূর্যডুবীক্ষন উপভোগ করা হলো না,
পাওয়া হলো না মধূমঞ্জুরীর সুবাস
মাখানো নিশি,,,
শুধু তুমি নেই বলে
