তুমি ও তো চলে গেছো একা করে,
নিঃশব্দ বিকেলের ম্লান আলোয় পড়ে রবে,
যে পথটায় দু’জনে হাঁটতাম একসাথে,
আজ সেখানে কেবল হাওয়া কথা বলে।
তোমার হাসিটা রয়ে গেছে বাতাসে,
তোমার ছোঁয়া লুকায় কুয়াশার ঘ্রাণে,
ভেবেছিলাম সময় থেমে যাবে কিছুক্ষণ
কিন্তু সময়ও শেখেনি থেমে থাকতে কারো টানে।
চোখে চোখে ছিল যে অব্যক্ত প্রতিশ্রুতি,
আজ তা ঝরে গেছে অশ্রুর স্মৃতিতে,
তবুও হৃদয়ের গোপন ঘরে
তুমি আছো
এক নিরব কবিতার সুরে।
