সে আমার কেউ না

সে আমার কেউ না
কবিতা ▸ মোঃ সেলিম রেজা

সে আমার কেউ না

সে আমার কেউ না
এখনো কি করে
পুরানো অনুরণন
ফিরে ফিরে আসে?
কেন ভুল গুলো
শুধু ভুল বলেই
প্রতিয়মান হয় প্রতিরাতে?
কেন অপসৃয়মান
অন্ধকারের মত
ভোর আসেনা জীবনে?
প্রশ্নগুলো যাকে উদ্দেশ্য করে
করা হতো
আজ,
সে আমার কেউ না!