নীরবে রইয়াছ প্রেমেরও কুঞ্জে
দীপ্ত করিয়া চাহনি,
নীরবও নিশিথে থাকিও জাগিয়া
ওগো কেশবতী হরিণী।
আঁধার কাঁটিবার আগেই ডাকিবো
হেথা আসিয়া যেন রূপ শিখা জ্বালো,
উপমা করিবো তোমারও রূপ হেরিয়া
অসীম করিয়া ছড়াইও তব রূপের আলো।
গোধূলি নামিলেই আসিও শখা
লীলাময় করিবো নিরঞ্জন,
নিশীথও ফুরাইবো চন্দ্রিত কুঞ্জে
কর্নপাসে তব মৌমাছিরা করিবে গুঞ্জন।
হেথা কুঞ্জে বসে যতনে তুমি রাখিবে মোরে
ভূবনও জোড়া হৃদয়ে,
হইবো তোমার চাতকও হরিণী
যত খুশি তুমি নিও সুধায়ে।
