আছি তো,
চলছে যাপিত জীবন,
মাটি আর কঙ্কণ যেমন।
নিজেই জানি নারে!
এজীবনে কখনো হয়নি যা
একাধিক অহ্ন পার করেছি
নিজেকে ছাড়া।
তবুও নিজেকে বলি,
চোখের জলে গড়েছি মালাবি
মনে বেঁধেছি হাহাকার,
জলের তোড়ে ভেসে গেছে দহন
হতাশা, কোন সে ডর?
তবুও নিজেকেই বলি,
তোমার ভোরে এখন আর
কেউ অপেক্ষা করে না,
তোমার আকাশে এখন আর
কেউ দৈব্যদেশ আঁকে না।
শ্বেতবর্তিকার চুম্বনে উষ্ণতা খুঁজি
ঠোঁট ভেজাই ভেনম উপচানো পেয়ালায়।
আজকাল,
কবিতাও যেন এক মায়া……
