বলো!
কি হয়েছে তোমার?
অস্থির কেনো আজ এতটা?
চোখে তোমার ঝড় দেখি,
কণ্ঠে জমে থাকা অগোছালো কথা।
কতদিন তোমার দেখা পাইনি,
কতদিন তোমায় ছুঁয়ে বলিনি
“ভালো আছো তো?”
তবু প্রতিদিন মনে পড়ে,
একটা পরিচিত হাসি, একটুখানি নীরবতা।
তুমি কি জানো,
প্রতিটা ভোরে তোমার নামেই শুরু হয় প্রার্থনা,
আর প্রতিটা রাতে,
তোমার অনুপস্থিতিতেই ঘুম আসে না…
অস্থির আমি নই প্রিয়,
অস্থির এই অপেক্ষা,
যা তোমায় দেখার আশায়
প্রতিদিন নতুন করে বাঁচে
আর পুরোনো স্মৃতিগুলোয় ডুবে মরে।
