জগৎ জননী

জগৎ জননী তোমার মহিমা
তোমার করুণা দানে
ফুলে ফলে হাসে মাটির ধরণী
কাব্য ছন্দ গানে।
মমতা মায়ায় পরিপাটি গৃহ
সোনালি দিনের ছবি
সুজলা সুফলা শস্য শ্যামলা
তোমার মহিমা সবি।
দুঃখ নাশিনী ওগো কল্যাণী
দুর্গা চণ্ডী মাতা
কৃপাময় আঁখি রেখো গো জননী
বর্ষায় দিও ছাতা।
আমরা তোমার অবুঝ সবুজ
অসহায় সন্তান
চরণামৃত সুধা দিয়ে তুমি
শীতল রাখিও প্রাণ।