সুপ্ত স্মৃতির দহন

সুপ্ত স্মৃতির দহন
কবিতা ▸ সুরমা খন্দকার

সুপ্ত স্মৃতির দহন

সুপ্ত স্মৃতির দহন

কাশফুলের বনে কার ছোঁয়া লাগে মৃদুমন্দ বাতাসে,
শিউলির গন্ধ ভেসে বেড়ায় কার খোঁপার অলকা-আশে?
আকাশটা আজ কী নীল হয়েছে, সাদা মেঘের ভেলা-
প্রকৃতি যেন সেজেছে নতুন, ভোরের আলোয় খেলা।

শরতের এই স্নিগ্ধ রোদে ধোয়া নদীর ধারের বাঁকে,
কে যেন আজ দূর অজানায় আপন বিন্যাসে ডাকে?
দূরের কোনো শেফালি তলায় শিশির ভেজা ঘাস,
নিঃসঙ্গ এই বুকে বেদনার প্রবাহ, দীর্ঘশ্বাসের বাস।

শরৎ মানেই নীল আকাশে মেঘের আনাগোনা,
শরৎ মানেই না বলা সব স্মৃতির আবছা বোনা;
পুজোর ঘণ্টার ঐ দূর বাদ্যি বাতাস বয়ে বেড়ায়,
অথচ আমার একলা মন রাজ-কাঙাল নিয়ে রয়।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে আলোর ঝিলমিল হাসি,
তবু কেন এই মনেতে মেঘের কান্না রাশি?
শরৎ তোমার শুভ্রতা আজ পুড়িয়ে মারে প্রাণে,
যে মানুষটা আর ফেরে না কো, তারে ডাকি কোন্ টানে!

সাদা মেঘের চাদর মুড়ে যন্ত্রণারা আজ জাগে,
সুপ্ত স্মৃতির দহন কেন শরৎ হয়ে লাগে?