অন্তহীন কুয়াশা ​

অন্তহীন কুয়াশা ​
কবিতা ▸ বকুল রানী বিশ্বাস

অন্তহীন কুয়াশা ​

অন্তহীন কুয়াশা ​

অকালবোধনে আমি
জেগে উঠি রোজ
গতজন্মের জাতিস্মরের বেশে,
হিসেবী আলেয়া প্রতিদিন খুঁজে ফেরে
আমাকেই শুধু আমাকেই ভালোবেসে। ​

নিঝুম রাতে কার দীর্ঘশ্বাসে দোলে
পুরোনো দিনের জমানো ধুলোবালি,
স্মৃতির ক্যানভাসে রঙতুলি হাতে নিয়ে
কাকে যেন আজও খুঁজে ফিরি খালী? ​

সময়ের স্রোতে কত মুখ ভেসে যায়,
শুধু থেকে যায় একলা ছায়ার মায়া;
অচেনা পথের বাঁকে দাঁড়িয়ে আজও
মেঘের গায়েতে খুঁজে মরি কার ছায়া। ​

যদি কোনোদিন প্রভাতের আলো এসে
ভেঙে দেয় এই কুয়াশার চাদর,
তখন কি তবে খুঁজে পাবে ঠিক ঠিক
আমার ঠিকানা তোমার মনের ভেতর?