আগুনি চোখ

আগুনি চোখ
কবিতা ▸ আব্দুল কাদির জিলানী

আগুনি চোখ

আগুনি চোখ

তুমি আঁখি তুলে তাকালে,
আমি মরে যাই একতিলে!
ডুবি আর ভাসি;
বেঁচে গিয়ে আবার হাসি,
যাই যে আমার আমিকে ভুলে।

তোমার আগুনি চোখ,
দেখে কেঁপে উঠে বুক!
পুড়ি আর জ্বলি;
ঝলসে গিয়ে আবার বলি,
তুমি যে আমার শরদের সুখ।

তুমি আমার শুধুই আমার,
অগ্নিচোখের তেজস্বী কুমারী।
‘শ শত’ জন্মের পরেও চাই,
হতে তোমারি;
জেনে রেখো, মনে রেখো
ঐ খুনি চোখ শুধুই আমারি!

তোমার চোখ সায়রের ডহর,
যেন প্রণয়ের নিঝুম প্রহর!
প্রেম আর বিরহ;
এ যেন দ্বিমুখীতার দুরূহ,
ভালোবাসার এক আরশিশহর।

তোমার কাজল মেঘে ডুবে,
আমার সর্বস্ব গেছে উবে!
সময় আর অসময়;
যাবজ্জীবন চাই প্রেমময়,
‘অনিন্দিতা’ তুমি কি আমার হবে?

তুমি আমার শুধুই আমার,
অগ্নিচোখের তেজস্বী কুমারী।
‘শ শত’ জন্মের পরেও চাই,
হতে তোমারি;
জেনে রেখো, মনে রেখো
ঐ খুনি চোখ শুধুই আমারি।

তোমার মায়া জাগানো চোখ,
আমার আবেগ জমানো বুক!
মেঘ আর বৃষ্টি;
পলকেই ভিজে যায় দৃষ্টি,
এই তুমিটাই না পাওয়ার অসুখ।

তোমার গোধূলি ধোয়া নয়ন,
সাঁজের তারার অবগায়ন!
অস্ত আর উদিত;
তোমার জন্য নিবেদিত,
প্রেমান্ধতার বোবা কথন।

তুমি আমার শুধুই আমার,
অগ্নিচোখের তেজস্বী কুমারী!
‘শ শত’ জন্মের পরেও চাই,
হতে তোমারি;
জেনে রেখো, মনে রেখো
ঐ খুনি চোখ শুধুই আমারি।

তোমার চোখজোড়ার শাসন,
মানতে চায় না বারণ!
দুঃসাহস আর অভয়;
তুমিতেই আমার জয়,
হও যদি বেঁচে থাকার কারণ।

তোমার আড়চোখেরী ভাষা,
মন মোড়ানো ভালোবাসা!
বুঝি আর না বুঝি;
তবু তোমাতে হৃদ্যতা খুঁজি,
যতই হও তুমি আমার সর্বনাশা!

তুমি আমার শুধুই আমার,
অ*গ্নিচোখের তেজস্বী কুমারী!
‘শ শত’ জন্মের পরেও চাই,
হতে তোমারি;
জেনে রেখো, মনে রেখো
ঐ খুনি চোখ শুধুই আমারি।

তোমার নেশা ধরানো নয়ন,
আমার হৃদয় করেছে হরণ!
একুল আর ওকুল;
তোমাতে হয়েছি ব্যাকুল,
লিখে যাই নিশিকাব্যের শব্দ দহন।

তোমার ঐ হরিণী চোখের চাহনি,
মনে স্বপ্নের অপার আকাশ বুনি!
দিন আর রাতে;
শিশির রাঙা প্রভাতে,
অনুভূতির গভীরতায় মন মোহিনী।

তুমি আমার শুধুই আমার,
অগ্নিচোখের তেজস্বী কুমারী!
‘শ শত’ জন্মের পরেও চাই,
হতে তোমারি;
জেনে রেখো, মনে রেখো
ঐ খুনি চোখ শুধুই আমারি।