অস্তিত্ব

অস্তিত্ব
কবিতা ▸ এম জিয়াউর রহমান জনি

অস্তিত্ব

অস্তিত্ব

তোমার আর আমার কি একই আকাশ?
বা তোমার ঝলমলে আকাশে
আমি এক খণ্ড ঘন কালো মেঘ!
শুভ্র নীলে তাকিয়ে তুমি কি
আমার ভাবনাটাই ভাবো?
কিংবা তোমার ভাবনা জুড়ে
থাকে অসম্ভব সতর্কতা।
তোমার রাজ্যে স্বপ্নের প্রজাপতি
কি ডানা ম্যালে আমার মতো করেই-
অথবা হারিয়ে যায় নিঃশব্দে, চুপিসারে।
নিঃসঙ্গ নিস্তব্ধতায় নিজেকে হারিয়ে
আমায় খোজো কি কখনো,
যেমন আমি তোমাকে-
নাকি অতি সন্তর্পণে
আড়াল কর নিজের অস্তিত্ব।