কালশীটে কবর

কালশীটে কবর
কবিতা ▸ ফাতেমাতুজ জোহরা

কালশীটে কবর

কালশীটে কবর

বেভুল ভুলে অন্তঃকরণ জীবন
কোষাধ্যক্ষের চারুলতায় ব্যাথিত প্রেম
যখন নিবিড় রজনীগন্ধা,
অষ্টমীর ভাঙা দেবীতে আমি প্রলয় খুঁজি খরার
অস্পৃশ্যের দেবতারা চারণ কাব্য করে।
নিজীর্ব আশার ক্যানভাসগুলো গুমড়ে কাঁদে মাতনকান্না
অদৃষ্টের পায়রা ছটফটায় জীবন খাঁচায়!

ঔষধচারীতা বৃক্ষ নবপল্লবের আশায়
রুদ্ধশ্বাস গ্রহণ করে কাল ছায়ায়,
মহোৎসবের কবিতারা এখন আর আসেনা ধরায়
তারা ক্ষুব্ধ, ব্যাথিত অসম মিথস্ক্রিয়ায়।
অশান্ত আজ কামিনীকাঞ্চন, বেলি, হাসনাহেনারা
শ্বেত পাপড়িতে যেন রক্তের লালিমা ক্লেশিত হাওয়ায়!

ঘূর্ণী পাকের অযুত নিযুত কক্ষপথে
শোকাহত মৃত আত্বারা দাউ দাউ জ্বলে বজ্রপাতে
মৃত কালশীটে দাঁড়িয়ে আমরা অচীন গহীনে
দিবাস্বপ্নের অগভীর কবর খুড়ি।