ভালোবাসার স্বস্তি অস্বস্তি
তোমার ভালবাসায় যেনো আমারই সকল স্বস্তি-অস্বস্তি
কি চমকে গেলে শুনে, ভাবছো আমি পাগলামী করছি!?
বিশ্বাস করো এটা তোমার ভালোবাসার আসক্তি
তোমার ভালোবাসায় আমারই স্বস্তি-অস্বস্তি
যখন তোমায় শুনি; স্বস্তি আমি পাই!
মনে হয় যেনো মুহুর্ত এখানেই থমকে যাক।
যখন তোমায় দেখি, স্বস্তি আমি পাই!
মনে হয় যেনো চোখ পলক ফেলতেই ভুলে যাক।
যখন তোমার সাথে কথা বলি, স্বস্তি আমি পাই!
মনে হয় যেনো অনর্থক শব্দও অর্থ খুঁজে পায়।
যখন তোমার সাথে থাকি, স্বস্তি আমি পাই।
মনে হয় যেনো মূহুর্ত গুলো সকলেই প্রাণ পায়।
তোমার ভালোবাসায় আমারই স্বস্তি-অস্বস্তি
তোমা হতে দূরে প্রতিটি মূহুর্ত যুগান্তর হয়ে যায়।
আজব অস্বস্তি আমায় গ্রাস করে যে নেয়!
তোমার অপেক্ষার প্রতিটি প্রহর দীর্ঘ হয়ে যায়।
অন্তরের আর্তনাদ যে অস্বস্তিতে রূপ নেয়!
তোমার ভাবনার প্রতিটি ক্ষণ শতাব্দী হয়ে যায়।
তুমি হীনা আমার অস্বস্তি যে শান্তি না খুঁজে পায়!
তুমি কল্পনা, তুমি জল্পনা, বাস্তবতা সবই তোমায় ঘিরে!
ভালোবাসা আমার, আমারই স্বস্তি-অস্বস্তি!
যেনো তোমার ভালোবাসাতেই মিশে রয়।