ছয় ঋতুতে তোমাকে চাই

ছয় ঋতুতে তোমাকে চাই
কবিতা ▸ লাবণ্য রহমান

ছয় ঋতুতে তোমাকে চাই

ছয় ঋতুতে তোমাকে চাই

গ্রীষ্মের তাপদাহে
বরফ গলা নদীর মতো
শীতলতায় মুড়িয়ে রেখেছিলে।
তারপর–
একটা আস্ত বর্ষা কেটে গেলো
তুমি বিহনে,
শরতের কাশফুল হয়ে
প্রতীক্ষিত আমি
ফিরে এসো শুভ্র প্রেম নিয়ে।

হেমন্তের সকালে
হিমেল হাওয়ার স্পর্শ হয়ে
ফিরো না হয়,
শীতের ওম হয়ে
উষ্ণতার চাদরে মুড়িয়ে দাও হৃদয়।
বসন্তের রঙ হয়ে
আরো একবার ফিরে এসো–
রঙিন করে তুলো তুমি হীন
আমার এই শূন্য ভুবন।