মা

আসলে জন্মদিন মানেই তো মা।
১ অক্টোবর ছিল রুসলানের জন্মদিন। রাতের শেষ প্রহর পর্যন্ত সে এক অদৃশ্য অপেক্ষায় ছিল। বারবার আমাকে জিজ্ঞেস করছিল, “বাবা, আমার জন্য কেউ ফোন করেছে? কেউ মেসেজ দিয়েছে?”
হয়তো এখন সে একটু একটু করে বুঝেছে, মা না থাকার শূন্যতা কতটা গভীর।
মা যখন ছিলেন, জন্মদিনের কথা কাউকে মনে করিয়ে দিতে হতো না। পৃথিবীর সবাই ভুলে গেলেও একজন মানুষ ঠিকই মনে রাখতেন। রাত বারোটা বাজলেই বুকে জড়িয়ে ধরে বলতেন, “শুভ জন্মদিন, বাবা।”
মা না থাকা মানে শুধু একজন মানুষ না থাকা নয়। মা না থাকা মানে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয়টুকু হারিয়ে ফেলা।
যে দিনটিতে মা তাকে পৃথিবীর আলো দেখেছিলেন, সেই দিনটিই আজ মায়ের শূন্যতায় এত অন্ধকার।
মনা,
রুসলানের জন্মদিনে তোমাকে আজ আরও বেশি মনে পড়ছে। তুমি নেই, তাই তার জন্মদিনে আনন্দের চেয়েও অপেক্ষাটা বড় হয়ে গেছে। তোমার টোকন আজও মনে মনে অপেক্ষা করে, কখন তার মা এসে আগের মতো জড়িয়ে ধরে বলবে, “শুভ জন্মদিন, বাবা।”
দূর আকাশের ওপারে থেকো ভালো।
তোমার টোকনের জন্য একটু বেশি করে দোয়া করো।