আমাকে খোঁজার বাহানায়….

কবিতা ▸ জেসিকা ডি কস্তা

আমাকে খোঁজার বাহানায়….

এই যে এত মেয়েদের কথা তুমি বলো,

এদের কারও সাথে তোমার প্রেম ছিল না।

সবটাই ছিল আমাকে খোঁজার বাহানা!

দিনের পর দিন তুমি শুধু আমাকেই খুঁজে গেছো—

কারও চোখে, কারও ঠোঁটে,

অথবা কারও বুকে।

হাজার বছর পথ হাঁটার পরও

তোমার সেই শান্তি মেলেনি।

কারণ, জীবনানন্দের মতো তখনও তুমি

বনলতার দেখা পাওনি—

যে তোমাকে দুদণ্ড শান্তি দিতে পারে।

আর এজন্যই হয়তো

তোমার এই বেহিসেবি জীবনের—

বেহিসেবি ছুটে চলা।

শুধু খুঁজে ফেরা,

আর খুঁজে ফেরা…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *